বিজ্ঞান জাদুঘরে পরিবেশ বান্ধব সোলার কার

৮ ডিসেম্বর, ২০২০ ১৮:০৯  
ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী শাহেদ রেজওয়ান। নিজে নিজেই তৈরি করেছে সৌর শক্তিতে চালিত সোলার কার। দূর থেকেই গাড়িটি নিয়ন্ত্রণ করা যায়। ক্ষুদে এই উদ্ভাবকের ‘রিমোট কন্ট্রোল সোলার কার’ মঙ্গলবার স্থান করে নিয়েছে জাতীয় বিজ্ঞান জাদুঘরে। বৈশ্বিক জ্বালানী সংকট মোকাবিলায় এবং পরিবেশ দূষণ রোধে নবায়ন যোগ্য শক্তি ব্যবহারের প্রয়োজনীয়তা বিবেচনায় এই  যুগান্তরকারী প্রযুক্তি বিষয়ে দেশের উদ্ভাবক, গবেষক ও বিজ্ঞানীদের দৃষ্টি আকর্ষণেই এই উদ্যোগ বলে জানিয়েছেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী। জানিয়েছেন, প্রদর্শন শেষে প্রকল্পটি জাদুঘরের দর্শনার্থীদের জন্য ইনোভেশন কর্ণারে সংরক্ষণ করা হয়েছে এ বিষয়ে মুনীর চৌধুরী বলেছেন, “বাংলাদেশের ৬৪ জেলায় বহু মেধাবী আছে, যাদের উদ্ভাবনে দেশ সমৃদ্ধ হতে পারে। বিজ্ঞান জাদুঘর নবীন বিজ্ঞানীদের মেধা উদ্ভাসিত করতে চায়। বিশ্বজুড়ে সবুজ জ্বালানীর ধারণাকে আমরা বাস্তবে রুপ দিতে চাই।”